বাসা থেকে নমুনা সংগ্রহ
বয়স্ক বাবা-মা, অসুস্থ রোগী বা ব্যস্ত দিন — হাসপাতালে আসার দরকার নেই। পেশেন্ট পোর্টাল থেকে অনুরোধ পাঠান, আমাদের প্রশিক্ষিত লোক নির্ধারিত সময়ে গিয়ে নমুনা নেবেন।
অনুরোধ করতে পেশেন্ট পোর্টালে লগইন লাগবে। প্রথমবার? কাউন্টার থেকে পোর্টাল কোড নিন বা মোবাইলে SMS কোড নিন।
- সংগ্রহ ফি
- ৳৩০০
- পেমেন্ট
- বিকাশ / নগদ / রকেটে অগ্রিম, অথবা বাসায় পরিশোধ
- সময়
- সকাল ৭টা – ৯টা · সকাল ৯টা – ১১টা · দুপুর ১২টা – ২টা · বিকাল ৩টা – ৫টা
কীভাবে কাজ করে
- টেস্ট বাছাইপোর্টালে ডাক্তারের লেখা টেস্ট খুঁজে টিক দিন — টেস্টের দাম, ছাড়, টিউব/নিডল ও সংগ্রহ ফিসহ বিল সাথে সাথে দেখবেন।
- ঠিকানা, সময় ও পেমেন্টসুবিধামতো দিন ও সময় বাছুন। বিকাশ/নগদে অগ্রিম দিয়ে ট্রানজেকশন আইডি লিখুন, অথবা বাসায় পরিশোধ বেছে নিন।
- অনুমোদনহাসপাতাল যাচাই করে অনুমোদন দিলে SMS আসবে — কে, কখন যাবেন সহ। প্রয়োজনে আমরা ফোন করব।
- নমুনা ও রিপোর্টনির্ধারিত সময়ে নমুনা নেওয়া হবে। রিপোর্ট প্রস্তুত হলে SMS — পোর্টাল থেকে দেখুন ও ডাউনলোড করুন।
যা বাসা থেকে হয়
রক্ত, প্রস্রাব, মল ও কফের প্রায় সব পরীক্ষা — যেমন সিবিসি, সুগার, লিপিড প্রোফাইল, কিডনি ও লিভারের পরীক্ষা, থাইরয়েড, হরমোন। কোন টেস্ট পাওয়া যায় তা পোর্টালে টেস্ট খুঁজলেই দেখবেন।
এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকো বা সিটি স্ক্যানের মতো পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হবে — যোগাযোগ।
প্রস্তুতি
- খালি পেটে দেওয়ার পরীক্ষা (যেমন ফাস্টিং সুগার, লিপিড) হলে আগের রাত থেকে ৮–১০ ঘণ্টা কিছু খাবেন না — পানি চলবে
- প্রস্রাবের নমুনা সকালের প্রথম প্রস্রাব হলে ভালো — পাত্র আমরা নিয়ে যাব
- ডাক্তারের প্রেসক্রিপশন ও আগের রিপোর্ট হাতের কাছে রাখুন
প্রশ্ন আছে?
Kibria Memorial Diabetes Centre & Lab Ltd: ০১৭১৫৩৮২৮২৯